ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাাংলাদেশ কনস্যুদলট জেনারেল, জেদ্দায় “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬” উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 26, 2026 - 9:03 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 104 বার

সৌদি আরব প্রতিনিধি : বাাংলাদেশ কনস্যুদলট জেনারেল, জেদ্দায় উদ্যোগে ২৬শে মার্চ “মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২৬” যথাদযাগ্য মর্যাদায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে উদযাপিত হয়।

আজ ২৬শে মার্চ বৃহস্পতিবার জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কনসাল জেনারেল সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অতঃপর কনস্যুলেট জেনারেল সহ কনস্যুলেটের কর্মরত কর্মকর্তা-কর্মচারী কনস্যুলেট প্রাঙ্গনে অস্থায়ী ভাবে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সময় স্থানীয় বাাংলাদেশ কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, বাাংলাদেশ বিমান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি ও বাংলা মাধ্যম, সৌদি আরবের নিযুক্ত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা তরজমা ও ২৫শে মার্চ ১৯৭১ সালে গণহত্যায় নিহত শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কতৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। এরপর তথ্য ও প্রকাশনা মন্ত্রণালয় কতৃক মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রহমান, ইন্জিনিয়ার নূরুল আমিন, খেফায়েত উল্লাহ কিসমত।

এরপর কনসাল জেনারেল তাঁর সমাপনী বক্তব্যে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সকল স্বাধীকার আন্দোলনে নিহত শহীদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি সৌদি প্রবাসীদের সৌদি সরকারের আইন-কানুন মেনে চলার, দেশের মর্যাদা ক্ষুন্ন করে এমন ধরনের অবৈধ কাজ হতে বিরত থাকার এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে কনস্যুলেট এর কর্মকর্তা ও কর্মচারীসহ বাংলাদেশী স্থানীয় সামাজিক, রাজনৈতিক, কমিউনিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ বিমান অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার পরিচালনা পরিষদের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।