ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুরে বাবার মোটরসাইকেলে তেল ভরতে গিয়ে লাশ হলো ছেলে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 30, 2026 - 1:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণে ঢাকা-সখিপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়ে ছিল তার লাশ।

সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে
নিহত রিদুয়ান। তিনি স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

নিহতের রিদওয়ানের আত্মীয় আব্দুল্লাহ আল কাফী বলেন, রিদুয়ান তার বাবার মোটরসাইকেলে পেট্রোল ভরার জন্য সখিপুর থেকে বোয়ালী বাজারের “সখিপুর ফিলিং স্টেশন” নামক পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেছে।

স্থানীয়রা রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসাইন চৌধুরী জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।