ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলপুর উপজেলা নির্বাচনে সিরাজুম মুনীর রিফাত এর প্রার্থীতায় ভোটারদের উচ্ছ্বাস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 2, 2026 - 3:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 132 বার

স্টাফ রিপোর্টারঃআসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রতিটি পয়েন্টে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন সমাজ সেবামোলক প্রতিষ্ঠান আল মানার গ্রুপের চেয়ারম্যান, রিফাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত। তার প্রার্থীতায় ফুলপুর উপজেলার সর্বত্রই ভোটারদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

​বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে প্রতিকূল দুর্যোগময় পরিস্থিতিতেও তার আদর্শের প্রতি অবিচল থেকেছেন সিরাজুম মুনীর রিফাত । স্থানীয় সামাজিক বিশ্লেষকদের মতে, সংকটের সময়ে তিনি কেবল একজন সক্রিয় সংগঠক হিসেবেই কাজ করেননি, বরং আইনি জটিলতা ও প্রশাসনিক হয়রানির শিকার হওয়া সমাজের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন একজন অভিভাবকের মতো। প্রচারবিমুখ এই সমাজ সেবক পর্দার আড়ালে থেকে সমাজের অসহায় নির্যাতিত মানুষের পাশে দাড়িয়ে তাদের সহযোগীতা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তার সুসংগঠিত পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্বের সমন্বয়ের ফলে উপজেলা সাধারণ মানুষ বৈষম্যহীন সমাজ গড়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হয়, যা সমাজে ভেদাভেদ দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। এই সাফল্যের পর থেকেই স্থানীয় জনসাধারণের মাঝে তার জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

​সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়নে অনুসন্ধান চালিয়ে জানা গেছে সিরাজুম মুনীর রিফাত একজন সফল ব্যবসায়ীর পরিচয়ের বাইরেও শিক্ষানুরাগী ও দানবীর হিসেবে সুপরিচিত। এলাকায় স্থানীয়দের মতে, ফুলপুরের মতো অবহেলিত জনপদকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত উপজেলায় রূপান্তর করতে সিরাজুম মুনীর রিফাত এর মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতার প্রয়োজন।

​নির্বাচনী প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে সিরাজুম মুনীর রিফাত বলেন​”আমার লক্ষ্য পদের মোহ নয়, বরং জনগণের নিঃস্বার্থ সেবা করা। দীর্ঘ দিন ধরে আমি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট খুব কাছ থেকে দেখেছি। ফুলপুর উপজেলার মানুষ যদি আমাকে তাদের সেবক হিসেবে সুযোগ দেন, তবে আমি এই উপজেলাকে একটি নিরাপদ ও স্বচ্ছ ভবিষ্যৎ উপহার দিতে আমার সর্বোচ্চটুকু বিলিয়ে দেব।”

কয়েকটি ইউনিয়নের ভোটাররা এখন এমন একজন অভিভাবকের অপেক্ষায় আছেন যিনি কর্মঠ, সৎ এবং দায়বদ্ধ। বর্তমান জনমতের প্রতিফলন হিসেবে সিরাজুম মুনীর রিফাত এখন ফুলপুরের তৃণমূলের ‘প্রাণের মানুষে’ পরিণত হয়েছেন।

উপজেলাবাসীর ভাষ্য মতে , “গরিবের বন্ধু” খ্যাত সিরাজুম মুনীর রিফাত সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থেকেছেন। বিভিন্ন মানবিক উদ্যোগ থেকে শুরু করে গভীর রাতেও কারও বিপদের খবর পেলে ছুটে গেছেন তিনি। দুর্ঘটনা, অসুস্থতা কিংবা সামাজিক সংকটে দ্রুত উপস্থিত হয়ে সহায়তার হাত বাড়ানোয় উপজেলাবাসীর আস্থা অর্জন করেছেন এই তরুণ সমাজ সেবক।

স্থানীয় কয়েকজন ভোটার বলেন,আমাদের সিরাজুম মুনীর রিফাত এর কাছে আলাদা করে চাওয়ার কিছু নেই। তিনি দেখা হলে হেসে কথা বলেন, আন্তরিকতার সঙ্গে বুকে জড়িয়ে ধরেন, ভালো-মন্দ খোঁজ নেন। বিপদে-আপদে, সুখে-দুঃখে পাশে থাকেন—সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন। এর চেয়ে বড় চাওয়া আর কী হতে পারে!

তাদের মতে, তিনি জনপ্রতিনিধি ছাড়াই উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ও নালা সংস্কার, অসহায়দের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহজ-সরল আচরণই তাকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে।

এ বিষয়ে সিরাজুম মুনীর রিফাত আরও বলেন,
“আমি একজন এনজিও প্রতিষৃঠাতা হিসাবে উপজেলাবাসীর কাছ থেকে সবসময় ভালোবাসা পেয়েছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই। ফুলপুরবাসী শুধু আমার ভোটার নন—তারা আমার আত্মার সঙ্গে মিশে আছেন। আমি মনে করি, উপজেলার সবাই আমার পরিবারের সদস্য।”

উপজেলাবাসীর প্রত্যাশা, আগামীতেও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে উন্নয়ন ও মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি।