ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 8, 2026 - 2:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সময়ানুবর্তিতা নিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। সকাল ৯টার অফিস হলেও সংশ্লিষ্ট কর্মচারীকে বেলা ১২টার আগে পাওয়া যায়নি।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় অফিসে গিয়ে দেখা যায়, অফিস সহকারী (স্টোর কিপার) নাহিদ হোসেন অনুপস্থিত।

তার অবস্থান সম্পর্কে সহকর্মীরাও কোনো তথ্য দিতে পারেননি, যা অফিসের তদারকি ব্যবস্থার দুর্বলতাকেই সামনে আনে।
দীর্ঘ অপেক্ষার পর বেলা ১২টার দিকে তিনি অফিসে উপস্থিত হন।
দেরির কারণ হিসেবে ফুয়েল পাম্পে লাইনের কথা জানান তিনি।
স্থানীয়রা বলছেন এটি দায়িত্বে অবহেলা ঢাকার অজুহাত।

এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, নাহিদ হোসেনকে তদারকি করা হবে, পরবর্তীতে অফিসে দেরিতে আসলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাস্তবে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।