সখিপুরে ৪৭তম বিজ্ঞান মেলা উদ্বোধন
শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮এপ্রিল) উপজেলা পরিষদ মাঠে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করে তোলে।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করেন। এতে করে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন অতিথিরা ।
মেলা উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন মিল্টনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনের উপস্থিত ছিলেন।








