ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জের সজীব বেপারী বিপুল পরিমাণ মাদকসহ রংপুরে গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 9, 2026 - 4:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের কুখ্যাত আওয়ামী দোসর বিপুল পরিমাণ মাদকসহ রংপুরের তাজহাট থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তার গ্রেফতার এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে এবং এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

গ্রেফতারকৃত সজীব বেপারীর বাবার নাম মৃত ইব্রাহিম বেপারী। বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার মধ্যের চর এলাকায়। জানা যায় গত আওয়ামী লীগ সরকারের আমলে সজীব বেপারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সাথে সখ্যতা গড়ে তোলে এলাকায় প্রভাব বিস্তার করতো। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে।
মোঃ আলমগীর হোসেন
কেরানীগঞ্জ -ঢাকা
০৯-০৪-২০২৬