সখিপুর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোর্টার রঞ্জু আহমেদ: বিএনপি সরকারের নির্বাচনীয় অঙ্গীকারের খাল খনন পুনরুদ্ধারের ধারাবাহিকতায় টাঙ্গাইলের সখিপুর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৯ই এপ্রিল বৃহস্পতিবার উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের নরেশ ভাঙ্গা জোড় খালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন, ইউসিসিএ লিমিটেড-এর চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবির, হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান খান রবিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে প্রায় ৫১ লক্ষ টাকা ব্যয়ে তিন কিলোমিটার খাল পুনঃখনন করা হবে এই প্রকল্পের আওতায়। এর মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকদের সেচ সুবিধা বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।








