কেরানীগঞ্জে অবৈধভাবে পুলিশ সদস্যদের দ্বারা জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জ ( ঢাকা)প্রতিনিধি:
কেরানীগঞ্জে অবৈধভাবে পুলিশ সদস্যের দ্বারা জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। গতকালসকাল ১১টায় কেরানীগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই ভুক্তভোগী পরিবারের সামিউল ইসলাম তার লিখিত বক্তব্যে জানান, মডেল থানার হযরতপুর ইউনিয়নে চর আলগী মৌজায় তাদের পত্রিক ও ক্রয় সূত্রে ৫৪ শতাংশ জমি রয়েছে। বিগত ১৭ বছর যাবত ফ্যাসিস্ট আওয়ামী দোসর চার পুলিশ সদস্য জোরপূর্বক তাদের জায়গা জমি অবৈধভাবে দখল করে আছে।
ওই জায়গা জমির কোন বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করলেও ইউনিয়ন পরিষদের ডাকে তারা সারা দেয়নি। আমরা ওই জায়গা জমি তাদের ছেড়ে দিতে বললে উল্টো তারা পুলিশের ক্ষমতা ব্যবহার করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করছে এবং আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।
আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং এই অবৈধ দখলকারীদের ওই জায়গা জমি থেকে উচ্ছেদের জোর দাবি জানাচ্ছি। এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের মোঃ নুরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ বিলাল হোসেন ।








