ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৪:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ঘোরাঘুরির পর হত্যা!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 11, 2026 - 1:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছগ্রামের আশুরা (৩৫) নামে এক নারীর মরদেহ পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।

নিহত আশুরা একই গ্রামের বাসিন্দা এবং মোঃ মোফাজ্জল ওরফে মফের ছেলে বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বাবলু আশুরাকে নিয়ে দিনভর ঘোরাঘুরি করেন। পরে সন্ধ্যায় বাড়ির পাশের ধানক্ষেতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর থেকেই বাবলু পলাতক থাকলেও আজ তাকে গ্রেপ্তারে পুলিশ।