ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সরকারের কড়াকড়ি নির্দেশনা উপেক্ষা, অপ্রয়োজনীয় লাইট জ্বালিয়ে বিদ্যুৎ অপচয়ের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 12, 2026 - 2:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

রংপুর: সরকারের বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি অপচয় রোধে কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে—এমন অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রশাসনের হলরুমে কোনো ধরনের সভা বা কার্যক্রম না থাকলেও তালাবদ্ধ অবস্থায় ভেতরে একাধিক বৈদ্যুতিক বাতি জ্বলছে। দিনব্যাপী এমন চিত্র বিরাজ করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, যেখানে সরকার বিদ্যুৎ সাশ্রয়ে জোর দিচ্ছে, সেখানে প্রশাসনের এমন উদাসীনতা দৃষ্টান্তহীন। তাদের মতে, এটি শুধু নির্দেশনা অমান্য নয়, বরং জাতীয় সম্পদের অপচয়ও বটে।
বর্তমানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার অপ্রয়োজনীয় লাইট ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অফিস সময়ের বাইরে বিদ্যুৎ ব্যবহার সীমিত রাখার বিষয়েও কড়াকড়ি রয়েছে। তবে এসব নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রশাসনের ভূমিকা নিয়েই এখন প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।