ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বালু সিন্ডিকেটে অভিযান: কমলগঞ্জে ৪ ট্রাক জব্দ, মালিক কারাগারে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 11, 2026 - 1:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি বালুভর্তি ট্রাক জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের রানীরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতা ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
 
অভিযানকালে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
এ সময় অবৈধভাবে উত্তোলিত প্রায় ৫ হাজার ঘনফুট বালুসহ ৪টি ট্রাক জব্দ করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি। এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।