ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৬:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় এগ্রোসালের উদ্যোগে কৃষি সমাবেশ, কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 13, 2026 - 8:46 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়া উপজেলায় “টেকসই কৃষির অগ্রযাত্রায়” শীর্ষক এক কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার রোজায়ারহাট এলাকায় এগ্রোসালের উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে স্থানীয় দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি আনচুর উদ্দীন এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা টেকসই কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক পরামর্শ ও কৃষকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারী দুই শতাধিক কৃষকের মাঝে কৃষি উপকরণ হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়।