ঢাকা | মে ৭, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চন্দ্রঘোনায় টেকনিক্যাল কলেজ ও শিশু পার্ক স্থাপনের দাবি: হুম্মাম কাদের চৌধুরীর দৃষ্টি আকর্ষণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 6, 2026 - 6:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ার গুরুত্বপূর্ণ উপশহর চন্দ্রঘোনায় একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং একটি আধুনিক শিশু পার্ক স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। এই দাবি বাস্তবায়নে সরকারের পাশাপাশি রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করা হয়েছে।

​গতকাল সন্ধ্যায় চন্দ্রঘোনার ‘গ্রিন চিলি’ রেস্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।

​ভৌগোলিক গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে ​বক্তারা বলেন, চন্দ্রঘোনা কেবল রাঙ্গুনিয়ার একটি উপশহর নয়, এটি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, রাজস্থলী এবং বান্দরবানের সংযোগস্থল। প্রতিদিন হাজার হাজার মানুষ লিচুবাগান ও দোভাষী বাজারে নিত্যপ্রয়োজনীয় সওদা এবং উন্নত চিকিৎসার জন্য আসেন। তিনটি বড় হাসপাতাল ও অসংখ্য বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার থাকায় এলাকাটি জনাকীর্ণ থাকে।

​এখানে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ) স্থাপিত হলে: রাঙ্গুনিয়া ও পার্বত্য জেলাগুলোর শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে দূরে গিয়ে পড়াশোনা করতে হবে না। অত্র এলাকার তরুণ সমাজ কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর হবে। ​বেকারত্ব দূরীকরণে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।

​বিনোদনের অভাব ও শিশু পার্কের দাবি জানিয়ে ​সভায় রাঙ্গুনিয়ায় একটি পূর্ণাঙ্গ শিশু পার্কের অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় । বক্তারা বলেন, দূর-দূরান্ত থেকে আসা মানুষ ও স্থানীয় শিশুদের বিনোদনের কোনো সুব্যবস্থা নেই। শিশুদের মানসিক বিকাশের জন্য অভিভাবকদের চড়া খরচ ও সময় ব্যয় করে চট্টগ্রাম শহরে যেতে হয়, যা অনেকের জন্যই কষ্টসাধ্য। চন্দ্রঘোনায় একটি শিশু পার্ক নির্মিত হলে এটি অত্র অঞ্চলের বিনোদন কেন্দ্রের প্রাণবিন্দুতে পরিণত হবে।

​রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: ইলিয়াস তালুকদার, সভাপতি, রাঙ্গুনিয়া প্রেসক্লাব, নুরুল আবছার চৌধুরী, সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া প্রেসক্লাব, মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব প্রতিনিধি, নিউজ টুয়েন্টিফোর, মোর্শেদ আলম, সিনিয়র সদস্য, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি, শান্তি চাকমা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, মোহাম্মদ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদল, মাকসুদ বিন ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক, উত্তর জেলা ছাত্রদল, মোহাম্মদ সোলাইমান, ইউনিয়ন বিএনপি নেতা, চন্দ্রঘোনা ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ছাত্র নেতা সহ আরো অনেকেই।

​সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, রাঙ্গুনিয়ার উন্নয়ন ও জনস্বার্থ বিবেচনায় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।