ঢাকা | মে ৭, ২০২৬ - ১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে গজারী বনে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 6, 2026 - 6:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে গজারী বনে নিখোঁজের ১১ দিন পর আমেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর বিট দিঘীবাড়ি এলাকার একটি গজারী বন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমেনা খাতুন বংশীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , গত ১০ বছরের ব্যবধানে আমেনা খাতুনের দুইটি ছেলেই অসুস্থ হয়ে মারা যায়। সন্তানদের হারানোর শোকে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে এর আগেও তিনি পরিবারের কাউকে কিছু না বলে একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সর্বশেষ গত ২৫ এপ্রিল তিনি নিখোঁজ হন সবারই ধারণা আগের মত সে বাড়ি ফিরে আসবে কিন্তু কৈ ? বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দারা বংশীনগর দিঘিবাড়ি জঙ্গলের একটি গজরী গাছের সাথে তাঁর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। এই ঘটনা জানাজানি হলে নিখোঁজ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আমেনার বলে শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন গণমাধ্যমে জানান, আমেনা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং ইতিপূর্বেও কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।