ঢাকা | মে ২৪, ২০২৬ - ২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 23, 2026 - 5:47 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ ২৩ মে ২০২৬, শনিবার উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হাসান ও ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের সচিব জাহিদুল ইসলাম।
উক্ত বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদার, চট্টগ্রাম উওর জেলা  ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, রাঙ্গুনিয়ার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মানিক, চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ মুন্সি সহ আরও অনেকেই।
১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে এই চাল বিতরণ কর্মসূচি সম্পন্ন হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এই চাল বিতরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।