ঢাকা | মে ৩১, ২০২৬ - ১২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধাঞ্জলি; নেতাকর্মীদের ঢল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 30, 2026 - 8:01 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় তাঁর প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার নেতৃবৃন্দ।

​আজ শনিবার (৩০ মে) সকালে রাঙ্গুনিয়ায় অবস্থিত শহীদ জিয়ার সমাধিতে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় সমাধিস্থলে চট্টগ্রাম ও রাঙ্গুনিয়ার সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নামে।


​এমপি হুম্মাম কাদের চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ। প্রবাসে থেকেও নিজ মাটির রাজনৈতিক নেতৃত্ব ও সংগঠনের আদর্শকে সমুন্নত রেখে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো সমাধিস্থল মুখরিত হয়ে ওঠে।

​শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ উছমান, চন্দ্রঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইরফান, এবং চন্দ্রঘোনা ইউনিয়ন ছাএদলের সহ-সভাপতিত মোহাম্মদ হারুন আহমেদ, চন্দ্রঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক মোহাম্মদ আব্দুলকুদ্দুস। এছাড়া সংগঠন ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের স্থানীয় ও প্রবাসী বিপুল সংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

​পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও জিয়ারত করেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলের ঐক্য ও সাফল্য কামনা করা হয়।