সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
স্টাফ রিপোর্টার রঞ্জ আহমেদ: টাংগাইল সখিপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রত্যেকটা নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেন জিয়াউর রহমানের আদর্শ শুধু মুখে বললেই চলবে না। একেবারে মনে প্রাণে আদর্শ ধারণ করতে হবে। প্রত্যেকের এলাকায় জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের কোন দুষ্ট লোক যেন নির্বাচিত না হতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে। প্রতিটা উপজেলা, পৌর, ইউনিয়ন, এবং ওয়ার্ডের সকল নেতাকর্মীদের মাধ্যমেই এলাকার উন্নয়ন এর বিপ্লব ঘটাবেন যাতে করে সকল পর্যায়ে নেতাকর্মীরা জনগণের সাথে মিশে তাদের সুখ দুখের সাথী হয়ে আগামী নির্বাচনে ভোট অর্জন করতে হবে এসব কথাই বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান।
৩০শে মে সখিপুর উপজেলা হল রুমে আয়েজিত অনুষ্ঠানে সখিপুর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন মাষ্টার এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক এস এম ছবুর রেজা ও সহ সভাপতি আকবর হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মাস্টার। সাবেক সভাপতি খুরশেদ-আলম মাস্টার। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান। সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। যুগ্ম সম্পাদক আসাদ বাবুল। পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুল গনি। সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ম্যাডাম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।








