ঢাকা | জুন ৮, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে ফায়ার স্টেশন না থাকায় ভয়াবহ অত্নিকান্ডে শতাধিক দোকান পুরে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 7, 2026 - 3:30 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

মো: আব্দুর রাজ্জাক (কাজল) জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৫ জুন শুক্রবার সকাল আনুমানিক ৬ টা ৩০ মিনিটে উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে করে দুটি বাজারের প্রায় ১০৫  টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মো: শরিফুল আলম,বাবলু মিয়া,গনেষসহ আরও অনেকেই জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় ভুরুঙ্গামারী বাজারের দক্ষিণ পূর্ব পাশে ফকিরহাটি নামে অবস্থিত ক্ষুদ্র কাপড় ব্যবসায়িদের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।দোকান গুলো কাপড়ের দোকান হওয়ায় পলিথিন ছিলো প্রতিটি দেকানে। তাই মুহূর্তের মধ্যে পাশে থাকা ১০৫ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।তারা আরও বলেন আগুনের যে তাপ ছিলো আর সেই মুহুর্তে বাতাস থাকায় আগুনের কাছাকাছি বা পুরে যাওয়া দোকান গুলোতে আমরা যেতে পারিনি।পরে স্থানীয় আরও বেশ কিছু লোকসহ আমরা কিছু পানি দিয়েছি দূর থেকে তাতে কোনো লাভ হয়নি।তারা বলেন ফায়ার সার্ভিস আমাদের উপজেলায় নেই।পাশের উপজেলায় ফোন দিয়ে খবর জানালে নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার থেকে ফায়ার সার্ভিসের দুটি টিম  প্রায় ১ ঘন্টা পরে ঘটনা স্থলে উপস্থিত হয়।ততক্ষণে আগুনে মার্কেটের কাপড়ের দোকান, জুতা, কসমেটিকস, লাইব্রেরী, জাকের পার্টির অফিস, আমের দোকানসহ ১০৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।পরে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ভূরুঙ্গামারী ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া বলেন, ‘এখানকার অধিকাংশ ব্যবসায়ী ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। ঈদ উপলক্ষে অনেকেই নতুন করে মালামাল তুলেছিলেন। আগুনে সব শেষ হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা প্রয়োজন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাসহ ভূরুঙ্গামারী বাসীর সকল জনগণ দামী করেন ভূরুঙ্গামারীতে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে এত ক্ষয়ক্ষতি হতো না।তারা দ্রুত ফায়ার স্টেশনটি ভুরুঙ্গামারীতে স্থাপনের জন্য দাবি করেন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ,জামায়তের জেলা আমীর মো: আজিজুল হক স্বপন,বিএনপির নেতৃবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ  ও ভুরুঙ্গামারী সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মো: লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, প্রাথমিক তথ্যমতে ১০৫ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিকেলে একটি সভার আয়োজন করা হয়। সভায় তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয় এবং জেলা প্রশাসক ঘটনা স্থল পরিদর্শন করেন।