ঢাকা | জুন ১৩, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 12, 2026 - 3:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

রাংগুনীয়া প্রতিবেদক: রাঙ্গুনিয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৩ জন উপকারভোগীর মাঝে ভ্যানগাড়ি এবং বাংলাদেশ জাতীয় সমাজসেবা পরিষদের সহায়তায় ৪ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসান, রাজনীতিবিদ ইউসুফ চৌধুরী, ইউসুফ কামাল চৌধুরী প্রমুখ।