ঢাকা | আগস্ট ৮, ২০২৬ - ১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 13, 2026 - 11:47 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 113 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় রাঙ্গুনিয়াজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে উপজেলার একাধিক স্থানে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

নিহত মাসুদ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপনের ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, রাউজানের পাহাড়তলী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনার প্রতিবাদে রাঙ্গুনিয়া–কাপ্তাই সড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সড়ক অবরোধের কারণে বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পমএদিকে হত্যাকাণ্ডের ঘটনায় রাঙ্গুনিয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবি জানান। এই বিষয়ে জানতে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” মাসুদ চৌধুরীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমি ঘটনাস্থলে আছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।