ঢাকা | জুন ১৬, ২০২৬ - ৩:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নতুন সভাপতি ইউছুফ চৌধুরী, সহ-সভাপতি ওসমান 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 15, 2026 - 5:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

রাংগুনীয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। সমবায় সমিতি বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিটির সিদ্ধান্তে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা পার্থ কান্তি বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোহাম্মদ ইউছুফ চৌধুরী এবং সহ-সভাপতি পদে মো. ওসমান গনী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে আহমদুর রহমান, মো. ইদ্রিচ, মো. শওকত হোসেন, জাহানারা বেগম, জিন্নাত আরা বেগম এবং সংশ্লিষ্ট ব্লকসমূহের অন্যান্য বৈধ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী ২৩ জুন ২০২৬ তারিখে নির্ধারিত নির্বাচন অনুষ্ঠানের পরিবর্তে নির্বাচন কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একক প্রার্থী থাকায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিটির সভাপতি পার্থ কান্তি বিশ্বাস এবং সদস্য পলাশ বড়ুয়া স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর ও সদস্য সমিতিগুলোতে প্রেরণ করা হয়েছে।