ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্থানীয় এমপি ড. মু. মিজানুর রহমানের ভোলাহাটে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 2, 2026 - 5:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের এমপি ড. মু. মিজানুর রহমান বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিভিন্ন প্রতিষ্ঠান ও উপজেলা হাসপাতাল পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে গরীব-অসহায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ১টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ১৬টি সেলাই মেশিন ও ৪৬টি সিলিং ফ্যান বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে গরীব-দুঃখী ও উপজেলার বিভিন্ন শিক্ষা, ক্লাব প্রতিষ্ঠান এবং ১টি প্রতিবন্ধী একাডেমীতে সেলাই মেশিন ও সিলিং ফ্যান বিতরণ করেন। অন্যান্যের মধ্যে-অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, ইঞ্জিনিয়ার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আছহাবুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী উপস্থিত ছিলেন।

এ সময় এমপি’র সাথে ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ লোকমান আলী, জামায়াতের উপজেলা সেক্রেটারী মোঃ তৌহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন ক্বারিসহ উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ স্থানীয় নেতাকর্মীগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।