ঢাকা | জুলাই ৪, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়ার ১ম সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 3, 2026 - 4:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

সিডনি: বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়ার আসন্ন ১ম সম্মেলনকে সামনে রেখে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সিডনির লাকেম্বায় অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্টে আয়োজিত এক সভার মধ্য দিয়ে এই কমিটি চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়ার বর্তমান আহ্বায়ক কমরেড জহির উদ্দিন আহমেদ মাসুদ। সভায় সর্বসম্মতিক্রমে কমরেড সাইফুর রহমানকে আহ্বায়ক করে ৫ সদস্যের এই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— কমরেড মাশুক আহমেদ, কমরেড জহির উদ্দিন আহমেদ, কমরেড ফাইয়াজ ইসলাম এবং কমরেড ইমতিয়াজ হোসাইন রাফি।

বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন কমরেড জহির উদ্দিন আহমেদ মাসুদ, কমরেড মাশুক আহমেদ ও কমরেড সাইফুর রহমান। অন্যদিকে, কমরেড ফাইয়াজ ইসলাম এবং কমরেড ইমতিয়াজ হোসাইন রাফি ভার্চুয়ালি এই সভায় যুক্ত হয়ে নিজেদের মতামত প্রদান করেন।
সভার সমাপনী পর্বে উপস্থিত সকল নেতৃবৃন্দ বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়ার ১ম সম্মেলন সফল ও সার্থকভাবে সম্পন্ন করার লক্ষ্যে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।