ঢাকা | জুলাই ৪, ২০২৬ - ৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় শিক্ষক জিয়াউল হকের সংবাদ সম্মেলন: অভিযোগ অস্বীকার, ন্যায়বিচারের দাবি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 4, 2026 - 9:21 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক জিয়াউল হক তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।শুক্রবার (৩ জুলাই) বিকালে নিজ এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি দাবি করেন, বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষিকা জাহানারা বেগম আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাষ্য অনুযায়ী, একটি কুচক্রী মহল ব্যক্তিগতভাবে তাঁর ক্ষতি করার উদ্দেশ্যে শিক্ষিকাকে ব্যবহার করে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। সেই তথ্যের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিষয়টির নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, জীববিজ্ঞান বিভাগের শিক্ষিকা জাহানারা বেগমের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুমাত্র সহকর্মী হিসেবে সীমাবদ্ধ। এর বাইরে তাঁদের মধ্যে কোনো ধরনের ব্যক্তিগত সম্পর্ক নেই বলেও তিনি দাবি করেন। তিনি আরো বলেন এ বিষয়ে গত ১০ জুন ২০২৬ তারিখে জীববিজ্ঞান বিভাগের শিক্ষিকা জাহানারা বেগমে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করে এবং এই অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ জুন ২০২৬ তারিখে স্কুলে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তির জন্য বসা হয়। এমতাবস্থায় বহিরাগত কিছু লোকজন প্রতিষ্ঠানে প্রবেশ করে মব সৃষ্টি করলে আমি স্কুল পরিত্যাগ করি। ঘটনার পর থেকে আমি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় রাজশাহীতে চিকিৎসকের পরামর্শ মোতাবেক বিশ্রামে রয়েছি এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বরাবর ছুটি চেয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি।সংবাদ সম্মেলনে জিয়াউল হক সব অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান তুলে ধরেন।#