ঢাকা | জুলাই ৬, ২০২৬ - ৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 6, 2026 - 7:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সমুখ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসন ও বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। বক্তারা গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমবায় এবং পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।