ঢাকা | জুলাই ৬, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে সরেজমিনে পরিদর্শনে এমপি মুফতি আমির হামজা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 6, 2026 - 1:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

পরিদর্শনকালে বিদ্যালয়ে উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ, অনেক শিক্ষক নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকেন না। আবার উপস্থিত হলেও পাঠদানে মনোযোগী না হয়ে মুঠোফোন ব্যবহার কিংবা বিভিন্ন গেম খেলায় ব্যস্ত থাকেন। ফলে কোমলমতি শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংসদ সদস্য মুফতি আমির হামজা উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ মনোযোগসহকারে শোনেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। উত্থাপিত অভিযোগগুলো দ্রুত তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।