ঢাকা | জুলাই ৬, ২০২৬ - ৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় ৬০ অসুস্থ মানুষের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দিলেন এমপি টিপু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 6, 2026 - 1:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার
নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এককালীন আর্থিক অনুদান কর্মসূচির অংশ হিসেবে ৬০ জন অসহায় ও গুরুতর অসুস্থ নারী-পুরুষের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মকলেসুর রহমান মকে।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “অসহায় ও গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।”উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে উপজেলার বিভিন্ন এলাকার চিকিৎসাপ্রার্থী ৬০ জন দূরারোগ্য ও গুরুতর অসুস্থ নারী-পুরুষের হাতে এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।