ঢাকা | জুলাই ৮, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 7, 2026 - 1:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

আরিফ রব্বানী, ময়মনসিংহ : ময়মনসিংহ সদরে বিশেষ অভিযান চালিয়ে আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে নারায়ন বাবু নামে এক মৎস আড়ৎ মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ৫০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাগুর মাছগুলো উপজেলার কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই)সকাল ১০ টার দিকে উপজেলা সদরের আকুয়া বাইপাস এলাকায় মাছের আড়তে
এই অভিযানে মাছ বিক্রেতাকে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম । এসময় সহকারী উপজেলা মৎস কর্মকর্তা (সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা অতিঃ দাঃ) নাহিদা পারভীন খানম ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ইউএনও আরিফুল ইসলাম জানান, পিরানহা এবং আফ্রিকান মাগুর চাষ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মৎস্যসম্পদ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক মাছ বিক্রেতাকেনা পাওয়ায় মৎস আড়ৎ মালিককে ৫হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ইউএনও আরিফুল ইসলাম।