ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 8, 2026 - 10:16 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

মিজানুর রহমান,  রিয়াদ: সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুলাই ১৮ নম্বর এক্সিটের আল মারোয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশ নেন।

বক্তারা প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি রিয়াদে অপহরণের ঘটনা রোধে সবাইকে সচেতন হওয়ার এবং বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। জেদ্দা থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী আকিলা ও রিয়াদের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

রিয়াদে অবস্থানরত বাংলাদেশি ট্যাক্সিচালক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সাইফুল মীর, মনির হোসেন, রাসেল মিয়া, মুক্তার মিয়া, হৃদয় হাসানসহ আরও অনেকে।