ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অতিবৃষ্টিতে রাঙ্গুনিয়া পৌরসভায় ক্ষতিগ্রস্তদের পাশে সাংসদ হুমাম কাদের চৌধুরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 10, 2026 - 12:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

রাংগুনীয়া : টানা অতিবৃষ্টিতে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শুক্রবার(১০ জুলাই) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।