ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সীমান্ত রক্ষার পাশাপাশি জনগণের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 18, 2026 - 12:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু দেশের সীমান্ত পাহারাই নয়, চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

শনিবার (১৮জুলাই) সকাল ১০ টায় দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজিবি মহাপরিচালকের মূলনীতি “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”বাস্তবায়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। এই উদ্যোগ সীমান্তবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করাসহ তাদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি), দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান (এএমসি), ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমান, পিবিজিএমএস, সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি জানায়, সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।