ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীতে অর্ধশত অবৈধ চায়না ম্যাজিক ও দুয়ারি জাল জব্দ করেছে পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 22, 2026 - 4:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি:ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর বিভিন্ন স্থানে জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারি জাল বা ম্যাজিক জালের বিরুদ্ধে অভিযান চালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও ভূরুঙ্গামারী থানা পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা মৎস্য অফিসের সার্বিক ব্যবস্থাপনা ও ভূরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় পরিচালিত দিনব্যাপী সাঁড়াশি অভিযানে দুধকুমার নদের বিভিন্ন স্থান হতে ৫০ টির অধিক চায়না জাল জব্দ করা হয়। এগুলোর আনুমানিক দৈর্ঘ্য প্রায় ২৫০০ মিটার।

উপজেলা মৎস্য অফিসার জনাব তৌহিদা মোহতামিম ও ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসকল অভিযানে মৎস্য অফিস সহ সকল সরকারি প্রতিষ্ঠানকে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।