নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু।
মোঃ নাসিম, স্টাফ রিপোর্টারঃ জনসাধারণের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।এই সেবার শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. শাহাদাত হোসাইন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. জান্নাতুল নাঈম।
আল্ট্রাসনোগ্রাফি সেবা প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার প্রদান করা হবে। এই সেবা প্রদান করবেন ডা. আব্দুল্লাহ আল মামুন এবং ডা. সাহবুব হাসান। প্রাথমিকভাবে ANC (Antenatal Care) থেকে রেফারকৃত গর্ভবতী মায়েদের জন্যই এই আল্ট্রাসনোগ্রাফি সেবা প্রদান করা হবে।
গর্ভকালীন নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করতে এবং সময়মতো সঠিক চিকিৎসা প্রদানে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নিরাপদ মাতৃত্ব, সুস্থ আগামীর অঙ্গীকার।








