ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ৪:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুই ডাকাতি মামলায় চার ডাকাত গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 23, 2026 - 8:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল ও কাটাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি রাজাপুর উপজেলার চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানায় পৃথক দুটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী এলাকার মো. ইউনুচ মৃধার ছেলে মো. জুয়েল মৃধা (৪২), বাদুরতলী এলাকার মো. জামাল গাজীর ছেলে মো. রাশেদুল হোসেন (২৫), মিরুখালী এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে মো. হাসান হাওলাদার (৩০) এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাশবুনিয়া এলাকার মৃত মনেজ সিকদারের ছেলে মো. শাহ আলম সিকদার (৪৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর থানায় গত ১৯ জুলাই দায়ের করা ১৬ নম্বর ডাকাতি মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বরিশাল সদরের বিভিন্ন এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া, রাজাপুর থানায় ২২ জুলাই দায়ের করা ১৮ নম্বর ডাকাতি মামলার আসামি শাহ আলম সিকদারকে কাটাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর চার আসামিকে রাজাপুর থানায় সোপর্দ করা হয়।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, “পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।