ঢাকা | আগস্ট ৪, ২০২৬ - ৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ নারী নিয়ে কট 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 4, 2026 - 11:18 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

সিনিয়র স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেনের বিরুদ্ধে নারী নিয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুশুরিয়াঘোনা এলাকায় এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী তাকে আটক করে। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানান , আটক হওয়ার পর আলতাব হোসেন নিজেকে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ হিসেবে পরিচয় দেন এবং উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি লাবলু সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেন। পরে লাবলু সিদ্দিকীর হস্তক্ষেপে তিনি সেখান থেকে মুক্তি পান।

রংপুর জেলার বাসিন্দা আলতাব হোসেন প্রায় আড়াই বছর আগে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ হিসেবে যোগ দেন। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।

এ ঘটনার পর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের পরিচালিত একটি ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তির মতো একজনের হাতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব থাকায় ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে তাকে অপসারণের দাবি জানানো হয়।

এ ব্যাপারে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অনিমেষ ভৌমিক বলেন,ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।