নিষিদ্ধ ছাত্রলীগ সম্পাদক ফোরকান”কে মানসিক রোগী আখ্যা দিয়ে বানারীপাড়া আ.লীগের সম্পর্ক ছিন্ন করার আহবান।।
নিষিদ্ধ ঘোষিত বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফোরকান আলী হাওমাদার’কে মানসিক রোগী আখ্যা দিয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছেন।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন মোল্লা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফোরকানকে মানসিক রোগী আখ্যা দিয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়ে ফোরকানের ছবি সম্বলিত ফেসবুকে একটি পোষ্ট করেন। যা নিম্নে হুবুহু তুলে ধরা হলো।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের বিতর্কিত সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদার বরিশাল জেলা আওয়ামী লীগ,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও বরিশাল ২ আসনের সাবেক সাংসদকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যে বানোয়াট ভিত্তিহীন ফেসবুক পোস্ট করেছেন। তাকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মনে হচ্ছে। দলীয় নেতা কর্মী সমর্থকদের অনুরোধ করা যাচ্ছে, তাকে কথায় কর্ণপাত না করে তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করবার আহবান জানান হলো।
এ বিষয়ে আরেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুল ইসলাম টুকু তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের বিতর্কিত সাবেক সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার বরিশাল জেলা আওয়ামী লীগ,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং বরিশাল ২ আসনের সাবেক সাংসদ মোঃ শাহ্ আলমকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যে,বানোয়াট, ভিত্তিহীন,ফেসবুক পোস্ট দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এই পোস্টে তাকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মনে হয় । তাই দলীয় নেতা কর্মী সমর্থকদের অনুরোধ করা যাচ্ছে, তার এই পোস্টে কর্ণপাত না করে, তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করার জন্য অনুরোধ করছি।
এ বিষয়ে আরও কমেন্ট করেন উপজেলা আওয়ামী লীগের আরেক সহ সভাপতি জিয়াউল হক মিন্টু তিনি কমেন্টে লেখেন যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন তাদের সবার ফোরকানের সাথে যোগাযোগ বন্ধ করা উচিৎ।
উপজেলা আওয়ামী লীগ সদস্য আবুল কালাম বালী কমেন্টে লেখেন এই লোক মানসিক বিকারগ্রস্থ একে সবাইকে এড়িয়ে চলতে বলেছেন।
মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজমীন জাহান পলি লেখেন ফোরকান মানসিক ভারসম্যহীন ছাত্রলীগ সাধারন সম্পাদক ফোরকানের সমালোচনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা টুটুল বাহাদুর লেখেন তিনি একজন মানসিক রোগী।
বরিশাল ১ ও ২ আসনের সাবেক সাংসদের পিএস জসিম মোল্লা ফোরকানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা দাবী করেছেন।
উল্লেখ্য বিগত কয়েক মাস ধরে নিষিদ্ধ ঘোষিত বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফোরকান আলী হাওলাদার গুপ্ত থেকে তার নিজস্ব ফেসবুকে উল্টোপাল্টা বলছেন। যা সমাজের সকল নাগরিকদের জন্য ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ এই সিন্ধান্তে উপনীত হয়েছেন।
তবে এই বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফোরকান আলী হাওলাদারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বাড়ি খবর নিলে জানা যায় তিনি ২০২৪ সালের ৫ই আগষ্টের পরে তার শশুরবাড়ি পাবনায় অবস্থান করছেন।








