ঢাকা | আগস্ট ৪, ২০২৬ - ৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 4, 2026 - 11:29 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধিঃ “বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, ষাঁড়ের লড়াই প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট ) বিকালে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস বারাহাট্টা থানা পুলিশের উদ্দ্যোগে এ বিট পুলিশিং অনুষ্ঠিত হয় ।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার  মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক  বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে নেত্রকোনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম  বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। চোরা-চালান, মাদক, বাল্যবিবাহ, মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

এসময় আরো উপস্থিত ছিলেন বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান, বারহাট্টা উপজেলার  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম,জেলা কৃষকদের সভাপতি সালাউদ্দিন মিল্কি,বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল,সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ,বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম  সহ  বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।