ঢাকা | আগস্ট ৪, ২০২৬ - ৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত উদ্ধার কাজ শেষ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 4, 2026 - 11:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহীগামী আন্তঃনগর ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত ঘটনার পর বিকেল সারে তিনটা নাগাদ উদ্ধার কাজ শেষ করেছে রেলওয়ের উদ্ধারকারী দল।

‎​রেলওয়ে পুলিশ ও লোকাল স্টেশন সূত্রে জানা যায়, ​ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ওই রুটের বেশ কয়েকটি স্টেশনে অন্যান্য আন্তঃনগর ট্রেন আটকা পড়ে আছে। ইতোমধ্যেই সাড়ে ৪ ঘন্টা পর সকল উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রেল চলাচল স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা।

‎​উদ্ধার কাজের সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যেই বগিটি লাইন থেকে সরিয়ে ট্র্যাকটি দ্রুত চলাচলের উপযোগী করা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যেই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন।
‎​
‎এদিকে, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।