মির্জাপুরে দুইটি সেবা প্রতিষ্ঠানে অভিযানে অর্থদণ্ড
সিনিয়র স্টাফ রিপোর্টার :টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই শিল্প এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সারে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়াই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্যাথলজিতে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তির্ন ঔষধ ও রেফ্রিজারেটর নির্দিষ্ট পরিমাপ ঠান্ডা নিয়ন্ত্রণ না রাখায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের আইন লঙ্ঘন নিয়ম লঙ্ঘন করে মূল্য তালিকা না থাকায় আইডিয়াল ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. তারেক আজিজ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








