ঢাকা | আগস্ট ৪, ২০২৬ - ৯:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে ছাত্রীদের উত্যক্ত করায় ইফটিজার বখাটে ইসমাইল গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 4, 2026 - 2:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

মোঃ রুবেলে মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ  টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলে আসা যাওয়ার পথে রাস্তায় ছাত্রীদের উত্যক্ত করায় ইফটিজার ও বখাটে ইসমাইল হোসেন (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে পুলিশ অভিযান  চালিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করেছে।

তবে বখাটে ইসমাইলের সহযোগিদের পুলিশ গ্রেফতার করতে পারেনি।

আজ মঙ্গলবার এলাকাবাসি ও মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, বখাটে ইসমাইল ও তার সহযোগিরা দেওহাটা, বহুরিয়া ও গেড়ামারা এলাকায় রাস্তায় প্রতিনিয়ত মোটর সাইকেল রেসিংসহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং  স্কুলে আসা যাওয়ার পথে ছাত্রীদের ইফটিজিংসহ উত্যক্ত করে আসছে।

এ নিয়ে ইসমাইল ও তার সহযোগিদের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক দিন ধরে ভাইরাল হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি মির্জাপুর থানা পুলিশের দৃষ্টিগোচর হলে সোমবার রাতে অভিযান চালিয়ে বখাটে ইসমাইলকে পুলিশ গ্রেফতার করে। এই ঘটনায় তার সহযোগিদের পুলিশ গ্রেফতার করতে পারেনি।

এদিকে ইফটিজার ও বখাটে ইসমাইল গ্রেফতারের খবর এলাকায় চড়িয়ে পরলে শিক্ষক, শিক্ষার্তীর্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে আজ মঙ্গলবার স্বদেশ প্রতিদিনকে জানান।

উল্লেখ্য যে, উপজেলার মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়, দেওহাটা উচ্চ বিদ্যালয়, বাঁশতৈল উচ্চ বিদ্যালয়, গোড়াই উচ্চ বিদ্যালয়, বংশাই স্কুল এন্ড কলেজ, জামুর্কি উচ্চ বিদ্যালয়, বরাটী উচ্চ বিদ্যালয়, মৈশামুড়া উচ্চ বিদ্যালয়, সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, বানিয়ারা উচ্চ বিদ্যালয়, মহেড়া উচ্চ বিদ্যালয়, ফতেপুর উচ্চ বিদ্যালয়, হাড়িয়া উচ্চ বিদ্যালয় ও ভাওড়া উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার সামনে ও রাস্তার আশপাশে বখাটে ও ইফটিজারদের অত্যাচারে ছাত্রীরা অতিষ্ট্য হয়ে উঠেছে।

অনেক ছাত্রী স্কুলে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে আসে এবং সোমবার রাতে গ্রেপ্তার করি। অভিযুক্ত ইসমাইলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তার সহযোগিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।