ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 5, 2026 - 1:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করেছে মান্দা উপজেলা বিএনপি।এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কয়াপাড়া-কামারকুড়ি মাঠ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কামারকুড়ি মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#