নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের পরিবার ও বীর জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজন এবং আহত বীর জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#