অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় চাকরি হাড়ালেন সিকিউরিটি ইনচার্জ
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেনের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক ( লিটন) । তিনি বলেন, আলতাব হোসেনের বিরুদ্ধে নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগের তদন্ত ও যাচাই-বাছাই শেষে সত্যতা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের সুনাম ও শৃঙ্খলা রক্ষার্থে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
তিন আগস্ট অনলাইন সংবাদমাধ্যম-এ নারী কেলেঙ্কারিতে ফাঁসলেন / জনতার হাতে নারী নিয়ে কট হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ এমন শিরোনামে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। রংপুর জেলার বাসিন্দা আলতাব হোসেন প্রায় আড়াই বছর আগে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ হিসেবে যোগ দেন। এর আগে সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিপাহি ছিলেন। কুমুদিনীর সিকিউরিটির জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল।
গত শনিবার রাত প্রায় সারে ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুশুরিয়াঘোনা এলাকায় এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠে।








