ঢাকা | সেপ্টেম্বর ২৭, ২০২৬ - ৬:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় পূবালী ব্যাংকের চন্দ্রঘোনা উপশাখায় ক্যাশলেস সেবা উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 11, 2026 - 2:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূবালী ব্যাংক চন্দ্রঘোনা উপশাখায় ক্যাশলেস সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় উত্তর, চট্টগ্রামের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিনহাজ উদ্দিন দিল নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক রাঙ্গুনিয়া শাখার ব্যবস্থাপক শেখ আহমেদ ফারুক।
চন্দ্রঘোনা উপশাখার ব্যবস্থাপক ফয়সাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের এডিসির প্রিন্সিপাল অফিসার মো. মাহফুজুল আলম এবং দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. এরশাদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাশলেস সেবা চালুর ফলে গ্রাহকেরা নগদ অর্থের ব্যবহার ছাড়াই সহজ ও দ্রুত ব্যাংকিং লেনদেনের সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্যাংকিং সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে।