ঢাকা | আগস্ট ১২, ২০২৬ - ৫:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাবিতে খানসামা ছাত্র পরিষদের নতুন নেতৃত্বে পঙ্কজ-রিফাত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 11, 2026 - 2:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

মোঃ লায়ন ইসলাম, খানসামা দিনাজপুর প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র পরিষদ (রুকুসা) এর নতুন কমিটি গঠিত হয়েছে।

বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী এক বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পঙ্কজ চন্দ্র রায়কে সভাপতি: ও মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত আহম্মেদ রাফিকে সাধারণ সম্পাদক: করে ৩৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১০আগস্ট ) রুকুসার সদ্য সাবেক সভাপতি নির্মল চন্দ্র রায় ও সাধারন সম্পাদক পিংকি রানী রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: নীর রায়, আহসান হাবিব,আবিদ হাসান আরমান,রাসেল ইসলাম,শিবলি নোমানি, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন: সিয়াম আহমেদ,আনাস আহমেদ,গৌরাঙ্গ রায়,সোহাগ ইসলাম,খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হলেন: লতিফুর রহমান, অর্নব রায়,তাপস রায়,রিফাত ফয়সাল,রাশেদুজ্জামান রাশেদ,তুষার প্রধান, অর্থ সম্পাদক: সঞ্জয় কুমার, উপ -অর্থ সম্পাদক: সুম্মিতা রায়,প্রচার ও জনসংযোগ সম্পাদক: রিফাত হোসাইন(দর্শন),উপ-প্রচার ও জনসংযোগ সম্পাদক: নূরনবী ইসলাম সম্পদ, শিক্ষা বিষয়ক সম্পাদক: মাহিফ আক্তার মাফি, উপশিক্ষা বিষয়ক সম্পাদক: আনাস বিন নিহান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক: খনিজ রায়,উপ পাঠাগার ও প্রকাশনা সম্পাদক: মোঃ মাসিদুর হমান মাহিন,দপ্তর সম্পাদক: সামিউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক: মমিনুল ইসলাম হিমেল, আইন বিষয়ক সম্পাদক: মনিরুল জামান, সাংস্কৃতিক সম্পাদক: মারুফ ইসলাম, উপ-সাংস্কৃতিক সম্পাদক: মাসুম অর রশিদ,ক্রিয়া বিষয়ক সম্পাদক: আসাদুজ্জামান আসাদ সমাজসেবা সম্পাদক সুমন ইসলাম।

সংগঠনের নবনির্বাচিত সাধারন সম্পাদক: রিফাত আহম্মেদ রাফি বলেন, রুকুসার দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সকলে মিলে একটি সম্প্রীতির পরিবেশ গড়ে তুলবো।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি: পঙ্কজ চন্দ্র রায় বলেন, রুকুসা শুধু একটি সংগঠন নয়, এটি খানসামা উপজেলার ছাত্র-ছাত্রীদের ঐক্যের প্রতীক। আমি চেষ্টা করব সকলকে নিয়ে একসাথে কাজ করতে, যাতে আমরা আমাদের শিক্ষাজীবন এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারি।

উল্লেখ ১৯৯২ সালে (রুকসা) প্রতিষ্ঠার পর থেকেই রাবিতে অধ্যয়নরত খানসামা উপজেলার সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরী,রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং বিভিন্ন শিক্ষামূলক,সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।