ঢাকা | আগস্ট ১৩, ২০২৬ - ৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চন্দ্রঘোনায় রিকশা সমিতির নেতাদের সাথে বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াছ সিকদারের সৌজন্য সাক্ষাৎ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 13, 2026 - 11:02 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড রিকশা সমিতির উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াছ সিকদারের সাথে স্থানীয় রিকশা সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় ৩ নং ওয়ার্ড রিকশা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে তারা মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াছ সিকদার উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই সাক্ষাতে রিকশা সমিতির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।