ঢাকা | আগস্ট ১৬, ২০২৬ - ৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মৌলভীবাজারের রাজনগরে নিম গাছ থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 16, 2026 - 12:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

বিলাল উদ্দিন, মৌলভীবাজারঃ ভালবাসার ওপর নাম জীবন আর ভালবাসার আরেক নাম অকালে পরপারে চলে যাওয়া। কিন্তু সেই ভালবাসা বিষাদে পরিনত হলে প্রেমিক প্রেমিকার কারো সংসার সুখী হতে পারে না। পরকীয়া করে বিবাহে এ জীবনে কোন যুগল সুখে শান্তিতে আছে বলে মনে হয় না। সেই পরকীয়া থেকে ভালবাসা বিয়ে এমন করুন পরিনতি হলো মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চাবাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।নিহতরা হলেন, মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাদের উভয়ের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার এসআই আমির হোসেন।জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহাদার স্বপন রাজভর দেখতে পান চা বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিম গাছের সঙ্গে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ। পরে তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। কিন্তু তাদের উভয়েই বিবাহিত ও সন্তান ছিল। এই বিবাহের জের ধরে তাদের পরিবারে কলহের তৈরি হয়। একপর্যায়ে মঙ্গল বাউরী নতুন স্ত্রীকে নিয়ে মাথিউড়া চা বাগানের নিমগাছের সঙ্গে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এরই সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে