ঢাকা | আগস্ট ২০, ২০২৬ - ৩:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ব্রুক বল্ডউইনের নতুন স্বীকারোক্তি: ব্যক্তিগত জীবনে আরও ঘনিষ্ঠতা, পেশাগত জীবনে নতুন যাত্রা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 19, 2026 - 7:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: সিএনএনের সাবেক সংবাদ উপস্থাপক ব্রুক বল্ডউইন আবারও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। ৪৭ বছর বয়সী এই সাংবাদিক বলেছেন, তিনি জীবনে আরও গভীর ও অর্থবহ সম্পর্ক চান।

সম্প্রতি প্রকাশিত এক লেখায় বল্ডউইন জানান, তিনি সাময়িক সম্পর্কের চেয়ে পারস্পরিক বোঝাপড়া ও মানসিক ঘনিষ্ঠতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, একজন মানুষকে গভীরভাবে জানা এবং নিজেকেও অন্যের কাছে উন্মুক্ত করে তোলার মধ্যেই প্রকৃত সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে আছে।

শুধু ব্যক্তিগত জীবন নয়, পেশাগত ক্ষেত্রেও নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন মূলধারার সংবাদমাধ্যমে কাজ করার পর এবার তিনি নিজস্ব একটি স্বাধীন সাংবাদিকতা প্রকল্প শুরু করছেন। ‘আমেরিকা, টেল মি এভরিথিং’ নামে এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের নারীদের জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতার গল্প তুলে ধরবেন তিনি।

২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সিএনএনে কাজ করা ব্রুক বল্ডউইন মনে করেন, সংবাদমাধ্যমে দীর্ঘ কর্মজীবন তাকে অনেক কিছু শিখিয়েছে। তবে এখন তিনি নিজের শর্তে সাংবাদিকতা করতে চান এবং নারীদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরতে আগ্রহী।

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক মন্তব্যের কারণে তিনি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তবে বল্ডউইনের ভাষায়, বর্তমানে তার সবচেয়ে বড় অগ্রাধিকার হলো নতুন প্রজন্মের জন্য অর্থবহ গল্প তুলে ধরা এবং সমাজের নানা স্তরের নারীদের অভিজ্ঞতাকে সামনে নিয়ে আসা।