ঢাকা | আগস্ট ২২, ২০২৬ - ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 21, 2026 - 4:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন—মো. বিশু (৩৩)। তিনি শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া চিল্লাইপাড়া এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে। পুলিশ জানায়,

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. তারেক মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. বিশুকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৬০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।