ঢাকা | আগস্ট ২৩, ২০২৬ - ৫:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কানাডার পণ্যে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক কার্যকর, ভেস্তে গেল শেষ মুহূর্তের আলোচনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 22, 2026 - 4:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: নিউইয়র্ক, ২২ আগস্ট ২০২৬: যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে শেষ মুহূর্তের বাণিজ্য আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।

শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে নতুন শুল্ক কার্যকর হয়। এর আওতায় কানাডার বিভিন্ন পণ্য—যেমন মদ, হকি স্টিকসহ বিভিন্ন পণ্য—রয়েছে। তবে জ্বালানি ও মাছসহ কিছু গুরুত্বপূর্ণ পণ্য শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।

আলোচনা ব্যর্থ হওয়ার জন্য উভয় দেশই একে অপরকে দায়ী করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করেছেন, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন ও অন্যায্য শর্ত দেওয়া হয়েছিল। এর পর কানাডা বাণিজ্য আলোচনা স্থগিত করে।

কার্নি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে কানাডা “ডলার-ফর-ডলার” ভিত্তিতে পাল্টা শুল্ক আরোপ করবে। এতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই নতুন শুল্ক উত্তর আমেরিকার সরবরাহব্যবস্থা, ব্যবসা ও ভোক্তা পর্যায়ে অতিরিক্ত ব্যয় তৈরি করতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বাণিজ্য চুক্তি (USMCA) নিয়ে আলোচনাকেও আরও জটিল করে তুলতে পারে।